আলহাজ্ব শেখ আবুল হোসেন করোনা রিপোর্ট নেগেটিভ

আরাফাত আজাদঃ দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেলেন তিনি। আজ করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সুস্থ হয়ে উঠেছেন তিনি। করোনা নেগেটিভ আসায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
সেই সাথে এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।