× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আবার জেমসের ‘পাগলা হাওয়া’

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

জেমসের জনপ্রিয় গান ‘পাগলা হাওয়া’ আবারও শোনা যাবে তাঁর কণ্ঠে। মঞ্চ অনুষ্ঠান কিংবা কোনো টিভি অনুষ্ঠানে নয়; এই গানটি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন জেমস। তবে মডেল হিসেবে। একটি এনার্জি ড্রিংসের বিজ্ঞাপনচিত্রে এ নিয়ে তৃতীয়বারের মতো মডেল হিসেবে এই সংগীত তারকাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। বিজ্ঞাপনচিত্রে জিঙ্গেল হিসেবে ব্যবহার করা হয়েছে জেমসের জনপ্রিয় ‘পাগলা হাওয়া’ গানটির অংশবিশেষ। এই গানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে ঠোঁট মেলাতে দেখা যাবে জেমসকে।
বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে বিশেষ কিছু জানাননি জেমস। তিনি শুধু বললেন, ‘বিজ্ঞাপন নির্মাতা তাঁর নিজের মতো করে গুছিয়ে কাজটি করছেন। আর আমি আমার মতো করে কাজটি করে যাচ্ছি।’
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন গাজী শুভ্র। পরিচালক হিসেবে জেমসের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে শুভ্র বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য বিরাট ব্যাপার। মজার মানুষ তিনি। ভালো কাজ হচ্ছে।’ পরিচালক জানান, আজ বুধবারও চলবে বিজ্ঞাপনচিত্রটির শুটিং।


এ ক্যটাগরির আরো খবর..