আপনিও বাঁচুন ১০০ বছর!

স্বাস্থ্য ডেস্ক: পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়া সত্যিই হয়েতো কেউ কামনা করে না। এই মনের কথাই বোধহয় পৌঁছে গিয়েছে বিজ্ঞানীদের কাছে। দীর্ঘজীবী হওয়ার রহস্য সামনে এনেছেন তারা। সেটা যদি হয় ১০০ বছর!

কোনও গল্প কথা নয়। প্লস জেনেটিক জার্নালে সম্প্রতি দীর্ঘজীবী হওয়ার এই উপায়ই সামনে এনেছেন বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, বায়োলজিকাল এজিং, অটো ইমিউনিটি, অ্যালজেইমার— এই তিনটি বিষয়ের উপরই নির্ভর করে আপনি ১০০ বছরের বেশি বাঁচবেন না কি কম। এই সমস্ত ক্ষেত্রে জিনের সঙ্গে মার্কার লিঙ্ক করে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। তাতেই তারা দেখেছেন বেশ কিছু রোগের জিন শতায়ুদের নেই। যা অন্যদের মধ্যে রয়েছে। এমন ১৪টি রোগ চিহ্নিতও করা হয়েছে। সেগুলি নিয়ে শুরু হয়েছে গবেষণা। এ বার শুধু দীর্ঘজীবী হওয়ার ইচ্ছা অপেক্ষা মাত্র!

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।