আন্দোলনকে বানচাল করতেই ভিসির বাড়িতে হামলা

বিশেষ প্রতিবেদকঃ কোটাবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য কুচক্রিমহল ভিসির বাড়িতে হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলনে কোটাবিরোধী আন্দোলনকারীদের নেতারা এ অভিযোগ করেন।তারা বলেন, বিভেদ তৈরির যড়যন্ত্র চলছে। আন্দোলন স্থগিত আছে, বিষয়টি অন্যখাতে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে।

তারা আরও বলেন, গতকাল (মঙ্গলবার) আমরা সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছি। আপনারা আমাদের প্রতি এতোদিন যে আস্থা অবিচল রেখেছেন। আমাদের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কেউ কারো কথায় উত্তেজিত হবেন না, কারও কথায় কান দেবেন না।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)উপাচার্যের বাসভবন পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেসময় তিনি সাংবাদিকদের বলেন, ভিসির বাড়িতে হামলা এটা কেমন বর্বরতা। এ নারকীয় বর্বরতার সঙ্গে যারা জড়িত তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

এর আগে সোমবার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে সংঘটিত ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ কনফারেন্স রুমে জরুরি সিন্ডিকেট সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মৎ নীলিমা আকতার, সিনেট ও সিন্ডিকেট সদস্য এসএম বাহালুল মজনুন ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ।কমিটিকে বর্ণিত ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণ ও দোষীদের চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।