আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার চাইবো দুঃসাহসিক হুংকার ইরানের

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ ডোনাল্ড ট্রাম্পকে হামলাবাজ বলে চিহ্নিত করার পর পরই নতুন কূটনৈতিক পদক্ষেপ ইরানের। আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার হোক বলেই দাবি করলেন ইরানের বিচার বিভাগের প্রধান।

ইরানি সংবাদ সংস্থা ইরনা জানাচ্ছে, দেশের বিচার বিভাগীয় প্রধান আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আন্তর্জাতিক আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চাই। এই ঘটনায় ফের আমেরিকায় শোরগোল। কারণ, সম্প্রতি এমন কোনও দুঃসাহসিক দাবি কোনও দেশই দেখায়নি। ইরানের দাবি, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরে হামলা চালায় মার্কিন বিমান। এতে মারা যান, কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি।

এর জেরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে তীব্র সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরাকের মার্কিন ঘাঁটিতে। পরপর ইরানি হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ব তেল অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। ইরানের দাবি, সেনা কর্তা সোলাইমানি ইরাক সরকারের আমন্ত্রণে বাগদাদে গিয়েছিলেন। সেখানেই তাকে বিমান থেকে হামলা চালিয়ে মারা হয়। এই হামলার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এই প্রসঙ্গে ইরানের বিচার বিভাগীয় প্রধানের বক্তব্য, সোলাইমানিকে হত্যার মাধ্যমে আমেরিকা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে। তাই এর আন্তর্জাতিক বিচার হোক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।