আনোয়ারা-কর্ণফুলী এখন উন্নয়নের রোল মডেল –ভূমিমন্ত্রী

আনোয়ারাকর্ণফুলী শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও শিল্পায়ন উন্নয়নের রোল মডেল। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজের মাধ্যমে আমরা একটি নতুন ধাপে প্রবেশ করলাম। এছাড়া এর উপর দিয়ে এশিয়ান হাইওয়ে যাবে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে কর্ণফুলী ও আনোয়ারা জনপদে সরকারের আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত আনোয়ারাকর্ণফুলী সমিতি, ঢাকাপ্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমরা ধারাবাহিক সরকারের সুফল পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছি। যে যেখানেই কর্মক্ষেত্রে থাকেন, নিজের রুটকে ভুলে গেলে চলবেনা। দেশের সাথে সাথে সবাইকে নিজ নিজ এলাকা নিয়েও ভাবতে হবে এবং কাজ করতে হবে – তাহলেই দেশের সামগ্রিক উন্নয়ন হবেমন্ত্রী তাঁর কাজে সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানের পর দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করা হয়। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী এবং ঢাকায় বসবাসরত চট্টগ্রামের আনোয়ারাকর্ণফুলী অঞ্চলের বিভিন্ন শ্রেণীর মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।