আনোয়ারায় গৃহবধুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

অর্থী সেন, আনোয়ারাঃ আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ১টায় দিকে এ ঘটনা ঘটে। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামের মৃত খুইল্লা মিয়ার পুত্র মো. হাশেম (৩৫) স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। অপর দু’জন পালিয়ে যায়। তারা হল একই এলাকার মো. হোসেনের পুত্র মো. জলিল (২৮) ও মধু মাঝির বাড়ির বশির আহাম্মদের পুত্র মো. রহমান (৩০)। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয় , নিজ বাড়িতে মেয়েকে নিয়ে ঘুমানোর সময় কয়েকজন যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার সাথে ঘুমিয়ে থাকা মেয়ের আর্ত চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে আসলে যুবকরা পালিয়ে যায়। আনোয়ারা থানা উপ পুলিশ পরির্দশক হাফিজ উদ্দিন বলেন, আটক যুবককে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।