নাগেশ্বরীতে দুস্থ ও সেচ্ছাসেবক আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী

নাগেশ্বরীতে দুস্থ ও সেচ্ছাসেবক আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী

মোঃ মজিবর রহমান,নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুস্থ ও সেচ্ছাসেবক আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা ভাইরাস মোকাবেলায় ৯ মে শনিবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রামের আয়াজনে, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে, সামাজিক দুরোত্ব বজায় রেখে, উপজেলার ৩শত দুস্থ ও সেচ্ছাসেবক আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ টিটুল মিয়া, হিসাব রক্ষক গোলাম মোস্তফা, উপজেলা (ভারপ্রাপ্ত) আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ। বিতরনকালে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, জটলা না পাকা, পরিস্কার পরিছন্নতা, সচেতনতা বজায় রাখা এবং এলাকার মানুষকে সচেতন করার আহবান জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।