আদালতের নির্দেশ অমান্যকরে আগৈলঝাড়ায় ভবন নির্মানের চেষ্টা, উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  আদালতের নির্দেশ অমান্যকরে বরিশালের আগৈলঝাড়ায় ভবন নির্মানের চেষ্টা চলছে। মিথ্যা মামলা দিয়ে বাড়ী ছাড়া করে প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের প্রবাসী আনোয়ার মিয়া ও একই বাড়ীর সামসুদ্দিন মিয়া, লায়েক মিয়া, ফায়েক মিয়া, ও মজিদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ীর জায়গা নিয়া বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সামসুদ্দিন ও মজিদ মিয়া প্রভাব বিস্তার করে তাদের লোকজন নিয়ে বিরোধীয় যৌথ বাড়ীর জায়গায় ভবন নির্মানের কাজ শুরু করেছেন।

এঘটনায় প্রবাসী আনোয়ার মিয়ার ছেলে ইউসুফ মিয়া বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে (এমপি মামলা নং৭৮/২০১৯ ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ) দায়ের করলে বিজ্ঞ আদালত বিরোধীয় জায়গায় স্থীতি আদেশ প্রদান করে। আদালতের আদেশে আগৈলঝাড়া পুলিশের এ,এস,আই মফিজুল ইসলাম সরজমিন গিয়ে সামসুদ্দিন মিয়া, মজিদ মিয়া সহ তাদের লোকদের বিরোধীয় জায়গায় কোন প্রকার কাজ না করার আহ্বান জানালেও পুলিশের বাঁধা নিষেধ উপক্ষো করে শুক্রবার সামসুদ্দিন ও তাহার অনুসারী লোকজন কাজ শুরু করে।

এ ঘটনা থানায় জানালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের নির্দেশে এ,এসআই মফিজ, এ,এসআই নেছার উদ্দিন পুনঃরায় সরজমিন গিয়ে বাঁধা নিষেধ করে আসলেও সামসুদ্দিন ও তার লোকজন ভবন নির্মানের তোরজোর চালাচ্ছেন বলে ইউসুফ মিয়া জানান।

অপর দিকে শুক্রবার ফায়েক মিয়ার স্ত্রী সাজ বিবি (৩৫) কে ইউসুফ মিয়া মারধর করেছে এমন ঘটনায় সাজবিবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে আগৈলঝাড়া থানায় ইউসুফ মিয়াসহ তার আপনজনদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাড়ী ঘর ছাড়ার কৌশল নিয়ে সামসুদ্দিন ও তার অনুসারী লোকজন পুনঃরায় ভবন নির্মানের সুযোগ তৈরীর কৌশল নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন বলেন কোন ব্যক্তি যাতে আইনগত ভাবে হয়রানি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।