শার্শায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রকৃত লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং বনায়ন উজাড়সহ কৃষি জমির মাটি ব্যবহার করার অভিযোগে বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

শার্শা উপজেলা কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী বলেন, শার্শার চটকাপোতা গ্রামে অভিযানকালে দেখা যায়, এসএনবি ব্রিকস অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে। বৈধ কাগজপত্র চাওয়া হলে দেখাতে ব্যর্থ হয়।
উক্ত ইটভাটাকে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায়,  জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার করায় এবং কৃষিজমির মাটি ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৫০০০০/-(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার ও সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
অবৈধভাবে পরিচালিত ইটভাটার উপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।