এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় সহ জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, দুর্নীতি প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা, ইভটিজিং , মাদক প্রতিরোধ ও স্যানিটেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মতবিনিময় সভায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মীরা রাণী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, ওসি আমিনুল ইসলাম, উপজেলা ডিপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, অর্থ সম্পাদক পশিম উদ্দীন,ধামোর ইউনিয়ন কমান্ডার শামসুল হুদা, তোড়িয়া ইউনিয়ন কমান্ডার কসির উদ্দীন, মুক্তিযোদ্ধা ফজলুল করিম প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিস, রাধানগর ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ অফিস পরিদর্শন করেন।



