আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

বিশেষ প্রতিবেদকঃ সরকারি চাকরিতে কোটা বাতিল করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় তারা, আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার প্রতিক্রিয়ায় এসব কথা জানান আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা। গত ৮ এপ্রিল থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় ঢাকাসহ সব বিশ্ববিদ্যালয়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।