ভারতে আটকে পড়া আড়াই হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ

ভারতে আটকে পড়া আড়াই হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে লকডাউন। আর এ কারণে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় বিভিন্ন সময় ভারতে যাওয়া প্রায় আড়াই হাজার বাংলাদেশি নাগরিক ভারতে আটকা পড়েছেন।

নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্যমতে, এ মুহূর্তে বিভিন্ন কারণে ভারতে গমন করা আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় দুই হাজার পাঁচশত। এর মধ্যে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছে।

করোনাভাইরাসের রোধ কল্পে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনো ধরণের বিদেশি (প্রবাসী ভারতীয়সহ) ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারবে না।

ভারতীয় কর্তৃপক্ষ ভারত থেকেও কোনো বিদেশি নাগরিকের বহির্গমন নিরুৎসাহিত করছে। তাছাড়া ভারতের আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও এ মুহূর্তে বন্ধ রয়েছে।এ অবস্থার পরিপ্রেক্ষিতে, নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে।

মিশনের কর্মকর্তারা আটকেপড়া দুই হাজার পাঁচশত জন বাংলাদেশির সঙ্গে বিভিন্নভাবে টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্যকোনো সমস্যার সম্মুখীন হলে, হাইকমিশন ও অন্যান্য মিশনসমূহ তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকেপড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।