আটকদের মুক্তি না দিলে আন্দোলনের দাবানল দেশজুড়ে ছড়িয়ে পড়বে

বিশেষ প্রতিবেদকঃ আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেয়া না হলে আন্দোলনের দাবানল দেশজুড়ে ছড়িয়ে পড়বে।’কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে আটক শিক্ষার্থীদের সোমবার দুপুরের মধ্যে মুক্তি না দেয়া হলে দেশজুড়ে দাবানল ছড়ানোর হুমকি দিয়েছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এই হুমকি দেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদ খান বলেন, ‘আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই, যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আপনার ভাই বা সন্তানের মতো। তাঁরা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন।

ইতোমধ্যে সারাদেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন ও রাস্তা অবরোধে নেমে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন। তাদের বিপরীত পাশেই পুলিশ অবস্থান নিয়েছে। সারাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল ও সড়কপথ অবরোধ করার সংবাদ পাওয়া গেছে।

ভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।