আজ ৩ ফেব্রুয়ারি শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ৩ ফেব্রুয়ারি শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
শনিবারের রাশিফল Saturday's horoscope ভবিষ্যদ্বাণী জেনে নিন

আজ ৩ ফেব্রুয়ারি শনিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

মেষ রাশি: শরীরকে সুস্থ রাখার জন্য আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। পাশাপাশি, আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতেও সক্ষম হবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে রুপোর ফুলদানিতে সাদা রঙের ফুল রাখুন।

বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। যাঁদের সাথে আপনার অত্যন্ত কম দেখা হয় তাঁদের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক অবস্থার উন্নতির জন্য ভাইদের প্রতি সদ্ভাব বজায় রাখুন এবং ভালো আচরণ করুন।

মিথুন রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারেন। পাশাপাশি আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে স্রোতযুক্ত জলের চার টুকরো লেড বা সীসা নিক্ষেপ করুন।

কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। পাশাপাশি আপনার নম্র ব্যবহারের কারণে অনেকেই আপনার প্রশংসা করবেন। আপনি আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। সেই সময়ে পছন্দমতো কোনো কাজ করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: অতিথিদের সাথে ভালো আচরণ করার জন্য একটি সাদা রঙের গরুকে যত্নে রাখুন।

সিংহ রাশি: অর্থ সম্পর্কিত প্রতিটি সমস্যার আজই সমাধান হতে পারে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনো বিনোদনমূলক কাজকর্মে অযথা অর্থব্যয় করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য দু’পায়ের পাতায় কালো এবং সাদা রঙের সুতো বাঁধুন।

কন্যা রাশি: শরীরকে সুস্থ রাখার জন্য মদ্যপান থেকে বিরত থাকুন। আপনি আজ খুব সহজেই কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জন্য আপনার পকেটে সবুজ রঙের রুমাল রাখুন।

তুলা রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনি আজ পরিবারের প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি আপনাকে লাভবান করে তুলবে। আপনি আজ কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন। কোনো কাজ শুরু করার আগে সেই বিষয়ে ভালোভাবে পরিকল্পনা গ্রহণ করুন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হলুদ রঙের কাঁচের বোতলে জল ভরে তা সূর্যের আলোতে রেখে দিন এবং সেই জল পান করুন।

বৃশ্চিক রাশি: শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস আজ আপনাকে পরিত্যাগ করতে হবে। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি কিছুটা অবসর সময় পাবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য পকেটের সর্বদা রুপোর টুকরো বা কয়েন রাখুন।

ধনু রাশি: আপনি আজ অনেকটা সময় বন্ধুদের সাথে অতিবাহিত করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। যার মাধ্যমে আপনি কিছু গুরুত্বপূর্ণ কেনাকাটা করতে পারবেন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষটির কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে ১০ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিন।

মকর রাশি: কাউকে ঋণ দেওয়া থেকে আজ বিরত থাকুন। পাশাপাশি, যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে ভালোভাবে সমস্ত কিছু জেনে নিন। এই রাশির পড়ুয়ারা মোবাইল চালিয়ে আজ অনেকটা সময় নষ্ট করতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোথাও বিনিয়োগের ব্যাপারে আজ মাথা ঠান্ডা রেখে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য সরষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল দিয়ে মিষ্টি তৈরি করে তা পাখিদের খাওয়ান।

কুম্ভ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং খাওয়াদাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। গৃহপ্রবেশের পক্ষে আজকের দিনটি ভালো। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা খারাপ নয়। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুদের সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অশ্বত্থ গাছে জল দিয়ে গাছটিকে প্রদক্ষিণ করুন।

মীন রাশি: আপনার আজ একজন প্রতিবেশীর সাথে ঝগড়ার সম্ভাবনা রয়েছে। তবে, প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে নিজের জিনিসপত্রগুলির প্রতি সতর্ক থাকুন। নাহলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, আপনার কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনি আপনার বসের কাছ থেকে প্রশংসা পাবেন। মন ভালো রাখতে আজ আপনি একটি আকর্ষণীয় বই পড়তে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য ইষ্টদেবতার রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত পুজো করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।