আজ ৩৮ জনের মৃত্যু হয়েছে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে

আজ ৩৮ জনের মৃত্যু হয়েছে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে

আজ ৩৮ জনের মৃত্যু হয়েছে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে । সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮০ জনে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৩ জন । এনিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৭১৩ জনের।

আজ রবিবার ২০ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন। মারা যাওয়া ২৮ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ৮ জন নারী।

মারা যাওয়ার মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে ১ জন, সিলেটে ৩ জন, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন‌্য থেকে ১০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬০ বছরের ওপরে ২২ জন রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।