আজ রবিবার(২২ অক্টোবর) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ।
মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। আপনি আজ বাড়ির কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিনতে গিয়ে অনেকটা অর্থব্যয় করবেন। যার ফলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হবেন। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে কিছুটা সময় অতিবাহিত করবেন।
ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য গণেশ চালিশা পাঠ করুন এবং মন্ত্রোচ্চারণ করুন।
বৃষ রাশি: শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য মা, ঠাকুমা বা অন্যান্য বয়স্কা মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নিন।
মিথুন রাশি: বন্ধুদের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে। আপনাকে আজ সেই সমস্ত আত্মীয়দের কাছ থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কি না তা একবার ভালো করে দেখে নিন। আজ আপনি নিজের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে কিছুটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য দরিদ্র শিশুদের খেলনা দান করুন।
কর্কট রাশি: আপনি আজ একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যেখানে আপনার কিছু নতুন বন্ধু তৈরি হতে পারে। আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি কোনো বই পড়ার মাধ্যমে অতিবাহিত করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য অভাবী ব্যক্তিদের কালো রঙের ছাতা ও কালো জুতো দান করুন।
সিংহ রাশি: পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার দ্রুত নেওয়া কোনো সঠিক পদক্ষেপের কারণে আজ আপনি লাভবান হতে পারেন। প্রতিটি কাজে সময়ের সাথে সাথে নিজের ধারণাকে পরিবর্তন করার চেষ্টা করুন। এটি আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের জন্য আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে পরামর্শ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। পাশাপাশি, আজ আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে।
ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আজ কাউকে গরু দান করুন। পাশাপাশি, তা সম্ভব না হলে গরুর সমান মূল্য কোনো মন্দিরে দান করুন।
কন্যা রাশি: আপনার আজ একজন পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। যার ফলে পুরোনো কিছু স্মৃতির রোমন্থনও ঘটবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোনো কাজে আপনার ভাইয়ের কাছ থেকে দারুনভাবে সাহায্য পাবেন। প্রতিটি কাজ আজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করুন। সেক্ষেত্রে আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য বদলে পরামর্শ: মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে খাটের চারটি পায়ে সোনা বা তামার পেরেক লাগান।
তুলা রাশি: কোনো কাজে আজ আপনি আপনার বন্ধুদের কাছ থেকে দুর্দান্তভাবে সাহায্য পাবেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো সফর আজ আপনাকে লাভবান করে তুলবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য বদলে পরামর্শ: প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কোনো ধর্মীয় স্থানে পতাকা দান করুন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, খাওয়াদাওয়ার বিষয়ে আজ আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আজ এমন কোনো কাজ করবেন না যেটি আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। আপনি আজ সন্ধ্যে নাগাদ কোনো সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন। এই রাশির জাতক-জাতিকার আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন।
ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য একজন অভাবী মহিলাকে দুধের প্যাকেট দান করুন।
ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ কোনো মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবারের সদস্যদের সাহায্য চাইতে পারেন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আত্মীয়দের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনাকে বিরক্ত করতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অশ্বত্থ গাছে জল দিন এবং সেই গাছটিকে প্রদক্ষিণ করুন।
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে খাওয়াদাওয়ার বিষয়ে আজ আপনাকে সচেতন থাকতে হবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ স্থগিত না রেখে সঠিকভাবে সম্পন্ন করে ফেলুন। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য একটি কালচে-নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, ছোলা এবং একটি কয়লার টুকরো বেঁধে তা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।
কুম্ভ রাশি: পরিবারের কোনো সদস্য আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য চিন্তিত থাকতে পারেন। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন।
ভাগ্য বদলে পরামর্শ: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য পরিবারের গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিন।
মীন রাশি: বন্ধুদের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে। পাশাপাশি, তাঁরা সন্ধ্যে নাগাদ আপনার জন্য কোনো বিশেষ পরিকল্পনা করতে পারেন। আপনার কোনো বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হবে। জমিজমার ক্ষেত্রে বিনিয়োগের পক্ষে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার বাবা আজ আপনার জন্য একটি বিশেষ উপহার নিয়ে আসবেন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য বদলে পরামর্শ: মানসিক শান্তি বৃদ্ধির জন্য কোনো হাসপাতালে গিয়ে রোগীদের সেবা করুন।