আগৈলঝাড়া প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও গবাদী পশু বিতরণ

আগৈলঝাড়া প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও গবাদী পশু বিতরণ

বরিশাল (আগৈলঝাড়া) সংবাদদাতাঃ বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নে প্রবীন-প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও গাবাদী পশু (ছাগল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হল রুমে প্রবীন প্রতিবন্ধি ক্লাবের ফোরাম সভাপতি শ্যামল হালদারের সভাপত্বিত্তে প্রতিবন্ধিনারী ফোরামের অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু, কারিতাস বরিশাল অঞ্চলের প্রোগ্রাম অফিসার সম্রাট শেরাওন, মাঠকর্মকর্তা পল রায়, এ্যানিমেটর লিলা বিশ্বাস, মহিলা ইউপি সদস্য প্রবিত্র রানী বাড়ৈ, অংশ গ্রহন করেন সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী) মাইটিভির সাংবাদিত মোঃ গিয়াস উদ্দিন, বাংলা টিভির সাংবাদিক মোঃ রিপন, বিডি বুলেটিন প্রতিনিধি এস,এম শামিমুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম টিটু ও স¤্রাট শেরাওনের উপস্থিতিতে ইউনিয়নের ৩জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ৫ জন প্রবীন প্রতিবন্ধির মাঝে ছাগল বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।