আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেমের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত. মাইনদ্দিন শাহ’র ছেলে আ.রশিদ শাহ পারিবারিক কহলের কারনে সোমবার রাতে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
ঘরের লোকজন আজ মঙ্গলবার সকালে দেখে পুলিশকে খবর দিলে এসআই সুশান্ত কুমার গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে লাশ পোষ্টমর্ডের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।



