আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে ১৫৫৪টি গুলি উদ্ধার

আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে ১৫৫৪টি গুলি উদ্ধার

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাটির নিজ থেকে বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ১হাজার ৫ শত ৫৪টি গুলি জব্দ করে থানা পুলিশের কাছে জমা দিয়েছে। জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কিসমত সরদারের কাছ থেকে সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের জন্য ৩০শতাংশ জায়গা ক্রয় করেন উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার সকালে মাটি খুরতে গিয়ে তিন ফুট মাটির নিচ থেকে শ্রমিকরা বিপুল পরিমান গুলি উদ্ধার করেন। গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, স্বাধীনতা যুদ্ধের সময় ওই বাড়িতে মুক্তিযোদ্ধাদের ঘাটি ছিল। তাদের ব্যবহারের গুলিগুলো ওই খানে রাখা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম’কে জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনা স্থলে গিয়ে প্রায় ১হাজার ৫শত ৫৪টি গুলি জব্দ করেন। এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, এসআই মিজানুর রহমান, মিল্টন মন্ডল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ প্রমুখ।

থানার ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, মাটির নীচ থেকে ১হাজার ৫শত ৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। গুলি গুলো জব্দ করা হয়েছে। এঘটনায় আগৈলঝাড়ায় থানা জিডি করে আদালতে প্রেরন করা হবে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।