আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈরঝাড়া উপজেলায় বোরো ধান সংগ্রহের অভিযান উদ্ধোধন করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রন কার্যালয়ের উদ্যেগে খাদ্য গুদামে এই কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে উদ্বোধনীয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, গৌরনদী সহকারী কমিশনার (ভুমি) ফারিহা তানজিন, আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রন (অতিরিক্ত দায়িত্বে) অবনী মোহন দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আয়শা খাতুন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো.শাহাদাত হোসেন প্রমুখ। সভা শেষে অতিথিরা সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় করে সংগ্রহের অভিযান উদ্ধোধন করেন।
উপজেলার ৫টি ইউনিয়নের ৩শত ৬০জন প্রান্তিক কৃষকদের কাছ থেকে চলতি বছর প্রতিমন ১হাজার ৪০টাকা দরে ২৯১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবেন।



