আগৈলঝাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়।

উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, ওসি(তদন্ত) মাজহার হোসেন, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল বাশার বাদশা হাওলাদার, মুক্তিযোদ্ধা মো.বখতিয়ার হোসেন শিকদার, সিরাজুল হক সরদার ও প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানাসহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।