× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় ঈদে সরকারের চাল সহায়তা পাবে ১৩হাজার ২শ ৩৫ পরিবার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
ঈদুল ফিতর উপলক্ষ্যে চাল বরাদ্দ

বরিশালের আগৈলঝাড়ায় অসহায় ও দুঃস্থদের জন্য পবিত্র ঈদ উল ফিতর পালনের জন্য সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় ১৩২দশমিক স৩৫০মেট্টিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে ।

ঈদের আগেই উপজেলার ৫টি ইউনিয়নের ১৩ হাজার ২শ ৩৫টি অসহায় ও দুঃস্থদের পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারেফ হোসেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারেফ হোসেন জানান, পবিত্র ঈদ-ইল-ফিতর পালনের জন্য অতি দরিদ্র ও দুঃস্থদের ঈদ সহায়তা প্রদানে ত্রাণ ও সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৩ হাজার ২শ ৩৫টি দুঃস্থ পরিবারের জন্য ১০ কেজি হারে ১৩২.৩৫০ মেট্টিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করে তা ছাড় দিয়েছে। এখন তালিকা প্রণনয়নের কাজ চলছে, তালিকা সম্পন্ন হলেই জনসংখ্যা অনুপাতে ঈদের চাল বিতরণ করা হবে।

রাজিহার ইউনিয়নে ২৭০৭ পরিবার, বাকাল ইউনিয়নে ২৩১৯ পরিবার, বাগধা ইউনিয়নে ২৫৬৩ পরিবার, গৈলা ইউনিয়নে ২২২০ পরিবার ও রতœপুর ইউনিয়নে ২২৯১ পরিবারসহ অতিদরিদ্রদের জন্য প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় প্রণনয়নকৃত তালিকার আওতায় পাঁচটি ইউনিয়নে ১১শ পরিবারসহ মোট ১৩ হাজার ২শ ৭টি পরিবার এই চাল সহায়তা পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..