× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

আগামী বিজয় দিবসেই চালু হচ্ছে দেশের প্রথম মেট্রো রেল

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
দিয়াবাড়ী মেট্রো রেল স্টেশন

রাজধানী ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও নির্বিঘ্ন করতে মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চলাচলের জন্য প্রস্তুত হচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। দেশের প্রথম মেট্রোরেলের জন্য উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর লাইনে চলাচলের কথা থাকলেও প্রথম ধাপে চলবে আগারগাও পর্যন্ত।উদ্বোধনের জন্য বর্তমানে দিয়াবাড়ী স্টেশনে চলছে ব্যাপক কর্মযজ্ঞ।

রোববার মেট্রো রেলের প্রথম স্টেশন উত্তরা গিয়ে পরীক্ষামূলক সাইনেজ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, কিছুদিনের মধ্যেই বসবে চূড়ান্ত সাইনেজ। উত্তরা থেকে আগারগাঁও যাত্রা শুরু হবে বিজয়ের দিন। ভাড়া নির্ধারণের জন্য সরকার একটা কমিটি করেছে। মেট্রো রেল আইন এবং মেট্রো রেল বিধিমালার ভিত্তিতে আমরা একটা প্রস্তাব সেই কমিটির কাছে পাঠিয়েছি।

তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমরা বাণিজ্যিকভাবে চলাচল শুরু করতে চাই। এটা আমরা বিবেচনায় রেখে আমাদের কার্যক্রম করে যাচ্ছি।

এমআরটি লাইন ৬ এ ভূমি অধিগ্রহণ, বর্ধিত অংশ নির্মাণসহ পাঁচটি খাতে সাড়ে ১১ হাজার কোটি টাকা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘পাঁচটি খাত এটাতে যোগ হয়েছে। এর মধ্যে ভূমি অধিগ্রহণ প্রধান খাত। আরো আছে আমাদের প্রাইস স্কেলেশন, সিডি ভ্যাট, আইটি ভ্যাট খাত। ’

মেট্রো রেল উত্তরা, মিরপুর পল্লবী, রোকেয়া সরণি, খামার বাড়ি, ফার্মগেট, হোটেল সোনারগাঁও, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও প্রেসক্লাব হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে।

এর আগে ডিএমটিসিএল সূত্র জানায়, সব মিলিয়ে ২৪ সেট ট্রেনের মোট ব্যয় হয়েছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোয় থাকবে লম্বালম্বি সিট। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৩৮ জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্টকার্ড টিকিটিং ব্যবস্থা।

মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা-নেওয়া করতে সক্ষম হবে।

মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে। এখন পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি ৫৭ শতাংশ। প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।


এ ক্যটাগরির আরো খবর..