× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

ডেস্ক

আগামীতেও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান পার্বত্যমন্ত্রীর

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
পাশে থাকার আহ্বান

পার্বত্য এলাকার যে উন্নয়ন করেছে, তার সুফল পাচ্ছে পার্বত্যবাসী। প্রতিটি উপজেলায় সড়ক যোগাযোগসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আর আগামীতেও উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বান্দরবানের থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ক্রীড়া পরিষদের বাস্তবায়নে  প্রায় ৩৩ কোটি ব্যয়ে ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে থানচি টাউন হলে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এসব বলেন।

পার্বত্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য এলাকার অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন তরান্বিত হচ্ছে। এ সরকার জনবান্ধব সরকার আর এ সরকারের আমলে সমতলের মতো পার্বত্য এলাকায় যে উন্নয়ন হয়েছে, অন্য কোনো দলের সরকার এতটা উন্নয়ন করেনি। দারিদ্র্যমুক্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আগামীতেও আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানাই।

এসময় সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল মনসুর, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মারমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদারসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..