আগামীকাল থেকে রেলওয়ের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে পাওয়া যাবে

আগামীকাল থেকে রেলওয়ের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে পাওয়া যাবে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ যাত্রায় রেল‌ওয়ের অগ্রিম টিকিট আগামীকাল থেকে শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে।  ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল থেকে পাওয়া যাবে।

ফিরতি যাত্রার টিকিট বিক্রয় করা হবে ১৫ এপ্রিল থেকে। ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল,  ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল থেকে পাওয়া যাবে।

ঈদ উপলক্ষ্যে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ শুধুমাত্র অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যে কোন মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।