আওয়ামী লীগের জনপ্রিয়তা বিএনপির থেকে বেশিঃ জয়

বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) জরিপের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি জনপ্রিয়।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকের পেইজের স্ট্যাটাসে বাংলা ও ইংরেজিতে স্ট্যাটাস দিয়ে এ কথা বলেন। এছাড়া ফেসবুক স্ট্যাটাসে গবেষণা প্রতিবেদন সংক্রান্ত একটি সংবাদ লিংক শেয়ার করেন।

স্ট্যাটাসে প্রধানমন্ত্রী পুত্র লেখেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত একাধিক এফজিডি জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের জনপ্রিয়তা খালেদা জিয়া ও বিএনপি থেকে পরিষ্কারভাবে বেশি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।