× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পর তাদের নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ মে, ২০২৫
নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর তাদের নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, সরকারের গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর তাদের নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত আসতে কতদিন লাগবে, এমন প্রশ্নে তিনি বলেন, যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের থাইল্যান্ড যাওয়ার খবরে আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর সঙ্গে যোগ দেয় জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন ও দল। বিএনপি ও বাম দলগুলো অবশ্য এ কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে রাখে।

দাবি আদায়ে গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে এনসিপি ও তাদের সঙ্গে সম্পৃক্তরা। এ প্রেক্ষাপটে শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের পুরো উপদেষ্টা পরিষদ। সেখান থেকে সিদ্ধান্ত আসে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম।

আগামী সোমবার (১২ মে) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা আসিফ নজরল।


এ ক্যটাগরির আরো খবর..