আইনশৃঙ্খলা দ্রুত ঠিক করার জন্য সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে -উপদেষ্টা নাহিদ

আইনশৃঙ্খলা দ্রুত ঠিক করার জন্য সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে -উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায় সেজন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুড়ি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায়, জননিরাপত্তা যেন নিশ্চিত হয়, আমরা যেহেতু একটি জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগছে, সেহেতেু সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী দুই মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রিফর্ম (সংস্কার) করে আরও শক্তিশালী ও আস্থার জায়গায় নিয়ে এসে তাদের মাঠে ফিরিয়ে নিয়ে আসা হবে। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুজব সেল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ফ্যাক্টচেকিং নিয়ে বিভিন্ন অংশীজন ও মিডিয়ার সঙ্গে কথা বলছি। কীভাবে ফ্যাক্ট চেকিং বিষয়টি আরও শক্তিশালী করা যায়, সেটা নিয়ে ভাবছি।

তিনি জামান, একটি ফ্যাক্ট চেকিং সেল করার পরিকল্পনা আছে। সামাজিক মাধ্যমে যেন এই ধরনের গুজবের সত্যতা যাচাই করে মানুষের কাছে যেন সত্য তুলে ধরা যায় সেজন্য আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে ভাবছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।