চিলমারীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইজ বিতরণ

এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক শিক্ষার্থী পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে থানাহাট এ, ইউ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ চহিদা সম্পন্ন শিশুদের মাঝে শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ জাহেদুল হক, সাপ্তাহিক যুগেরখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। হুইল চেয়ার ৯টি শ্রবণ যন্ত্র ৮টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।