অ্যালিয়েনের ডিম!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি রহস্যময় আকৃতির কয়েকটি ছবি তার টুইটার অ্যাকাউন্টে আপলোড করেন ব্রিটেনের এক টুইটার ব্যবহারকারী। কিন্তু সেসব ছবি পরবর্তীতে ‘ভিনগ্রহী প্রাণি অর্থাৎ অ্যালিয়েনের ডিম’ দাবি করে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

দেখতে বড় কোনো প্রাণির ডিমের মতোই। তবে ছবিতে দেখা যায় তা ফুলের ন্যায় প্রস্ফুটিত হচ্ছে। ফলে এই ছবি নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। দাবি করা হয়, এটি আসলে কোনো অ্যালিয়েনের ডিম এবং তা ফুটতে থাকায় ওই  প্রাণির আঙুল দেখা যাচ্ছে।

কৌতূহলবশেই ওই ছবির পোস্ট ছড়াতে থাকে প্রোফাইল থেকে প্রোফাইলে। মোটকথা, অ্যালিয়েনের ডিম দেখার হিড়িক শুরু হয়।

যুক্তরাজ্যের ডেইলি মিররের অনলাইনের খবরে বলা হয়েছে, সম্প্রতি ইংল্যান্ডের দক্ষিণের একটি জঙ্গল থেকে রহস্যময় বস্তুর ছবি তুলে তা টুইটারে পোস্ট করেন ডেল হোয়ার নামের এক ব্যক্তি। আর তা অ্যালিয়েনের ডিম গুজবে ভাইরাল হয়ে যায়।

তবে গবেষকরা জানিয়েছেন, এটি আসলে বনজঙ্গলে জন্ম নেওয়া এক ধরনের বিরল ফাংগাস অর্থাৎ ছত্রাকের ছবি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এ ধরনের ফাংগাস জাতীয় গাছ বেশি দেখা যায়। ব্রিটেনে এর আগেও এ ধরনের ফাংগাস দেখা গেছে বলে জানিয়েছেন তারা।

অ্যালিয়েনের ছবি কেন্দ্রিক গুজব অনলাইনে এটিই প্রথম নয়। প্রায় সময়ই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে বিভিন্ন অদ্ভূত ছবি নিয়ে এ ধরনের কথা শোনা যায়।

গতমাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ফেসবুক ব্যবহারকারী অদ্ভূত প্রাণী আকৃতির কয়েকটি ছবি আপলোড করে। কিন্তু সেসব ছবি পরবর্তীতে ‘অ্যালিয়েনের ভ্রুণ’ দাবি করে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে জানা যায়, সেটি আসলে হরিণের ভ্রুণ।

তবে যে অবস্থায় ভ্রুণটিকে বাইরে দেখা গেছে তা মাত্র কয়েক মাসের। অর্থাৎ ভ্রূণ তেমন করে তৈরি হতে পারেনি, তাই চেনা কোনো বিশেষ আকৃতি পায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।