অস্ট্রেলিয়ার টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত অ্যান্ড্রু সাইমন্ডস

অস্ট্রেলিয়ার টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত অ্যান্ড্রু সাইমন্ডস

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারান অস্ট্রেলীয় এ ক্রিকেট কিংবদন্তি।

তার গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ দিকে যাওয়ার সময় উল্টে যায়। পুলিশ বলছে, প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে, শনিবার রাত ১১টার দিকে হার্ভে রেঞ্জ রোডের ওপর দিয়ে গাড়িটি যাচ্ছিল।

অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁ দিকে বাঁক নেওয়ার সময় গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে ৪৬ বছর বয়সি অস্ট্রেলীয় ক্রিকেটার এবং তার একমাত্র সহযাত্রীকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু ঘটনাস্থলেই মারা যান সাইমন্ডস।

অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দুবার বিশ্বকাপও জিতেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডসের অভিষেক ঘটে ১৯৯৮ সালে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।