অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু করবে পানি সম্পদ মন্ত্রণালয়

অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু করবে পানি সম্পদ মন্ত্রণালয়

সারা দেশের ছোট নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আজ মন্ত্রণালয়স্থ কার্যালয়ে ৬৪ জেলা প্রশাসন ও সকল বিভাগীয় কমিশনারদের সাথে ভিডিও কনফারেন্সে এ বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘তালিকা করে একাধিক পর্যায়ে ইতোমধ্যে ২৩ হাজার ৮০২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১ হাজার ২৭ একর জমি উদ্ধার করা হয়েছে। করোনায় উচ্ছেদ কার্যক্রম ধীরগতি পেলেও অতি শীঘ্রই আবার তা শুরু করা হবে।’

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, “৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন” প্রকল্প পরিচালক মোঃ আসাফুদ্দৌলা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে সারা দেশে ৪৫ হাজার ৯৫টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে উচ্ছেদ অভিযানে ৫২ দশমিক ৭৮ শতাংশ অগ্রগতি লাভ করে পানি সম্পদ মন্ত্রণালয়। অবশিষ্ট ২১ হাজার ২৯৩টি স্থাপনা দখলমুক্ত করতে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করবে মন্ত্রণালয়। উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।