স্বাস্থ্য ডেস্ক: আপনি কি বেজায় পেটুক? সারাক্ষণই মনটা খালি ‘কী খাব’, ‘কী খাব’ করে? তাহলে এখুনি সাবধান হোন। না মুটিয়ে যাওয়া বা স্থূলতার জন্য নয়, বরং প্রয়োজন আপনার মানসিক স্বাস্থ্যের দেখভালের।
ইয়েল ইউনিভার্সিটির এক দল গবেষকের গবেষণায় জানা গেছে, ‘খাই খাই’ করা হতে পারে অবসাদ ও উত্কণ্ঠার লক্ষণ।
গবেষক রোনাল্ড ডুম্যান জানান, খাই খাই করার প্রবণতা বাড়ায় অতিরিক্ত চর্বি খাওয়ার প্রবণতা। যার ফলে ক্রনিক স্ট্রেস, অবসাদ, হজমে গণ্ডগোলের মতো সমস্যা দেখা দেয়। এর ফলেই ক্রমশ বাড়ছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
‘নিউরোফার্মারকোলজি’ জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।



