× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

মাহমুদ খান, সিলেট ব্যুরো

অবরোধেও সিলেটে যানজট

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
অবরোধেও সিলেটে যানজট

বিএনপি-জামায়াত ও অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে সিলেটে জনজীবনে দৃশ্যমান প্রভাব পড়েনি। সকাল থেকেই অবরোধের কোন প্রভাব সিলেট নগরীতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। নগরীর বিভিন্ন পয়েন্টে ছিল যানজট। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১২ নভেম্বর শনিবার দিনভর সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ছিল যানজট। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, তালতলা, শিবগঞ্জ, রোজভিউ পয়েন্ট,লামাবাজার পয়েন্টে যানজট ছিল অন্য স্বাভাবিক দিনের মতোই। এদিন নগরীর রাস্তাগুলো ছিল সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেল রিকশা, ব্যাটারিচালিত রিকশা, বাইক, টেম্পো ও প্রাইভেটকারের দখলে। তবে সিলেট থেকে ছাড়েনি দূরপাল্লার যানবাহন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, নগরীতে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর আছে।


এ ক্যটাগরির আরো খবর..