× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি  

অপ্রয়োজনীয় সেতু নির্মাণ সরকারের ক্ষতি টাকা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
অপ্রয়োজনীয় সেতু নির্মাণ

মাদারীপুরের ডাসার-বরিশাল সিমান্তবর্তী এলাকায়  ৮০০ মিটার সংযোগ সড়কসহ ২৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করছে এলইজিডি।অথচ খালের পাশে  মাত্র ৮০ মিটারের মধ্যে চলাচলের জন্য একটি সেতু রয়েছে।অপ্রোজনীয় জায়গায় সেতু নির্মাণ করায়, সরকারের কোটি-কোটি টাকা গচ্ছা যাওয়ার অভিযাগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার ব্যবাইজিয়ার খাল নামক স্থানে ৯/১০ বছর আগে একটি  সেতু নির্মাণ করা হয়। সেই সেতু দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করছে। অথচ এর পাশই মাত্র ৮০ মিটার দুরে আরও একটি সেতু নির্মাণ কাজ শুরু করছে এলজিইডি। সেতুুর নির্মান ব্যয় প্রায় কোটি টাকা। এমন ‘অপ্রয়োজনীয়’ ও ‘অপরিকল্পিত’ সেতু নির্মাণ ক্ষুব্ধ স্থানীয়রা।
সেতুর নির্মাণকাজ বন্ধের জন্য এলজিউডির বিভিন্ন উর্ধতন কর্তপক্ষের কাছে লিখিত অভিযাগ করছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, মাদারীপুরের এলজিইডি ডাসারের ব্যবাইজিয়ার খাল নামক স্থানে একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহন করে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কাটি টাকা।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, ইতামধ্যে সেতুর নির্মাণকাজ শেষের দিকে। খালের মাঝে বালু ফেলিয়ে বাঁধ ফেলে নির্মিত হচ্ছে সেতু।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা বাবুল পালোয়ান জানান, যখন সেতু নির্মাণ করা হচ্ছে, তার ৮০ মিটারর মধ্যেই জনসাধারণের চলাচলের জন্য একটি সেতু রয়েছে। অথচ এখানে কোন রাস্তা না থাকা সত্ত্বেও সরকারি টাকা ব্যয় করে অপ্রয়োজনে আরেকটি সেতু নির্মাণ করার কোন দরকার নেই। ফলে এ সতু নির্মাণ সরকারি টাকার অপচয় ছাড়া কিছুই না।
এ ব্যাপারে মাদারীপুর জেলার এলজিইডির প্রধান প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার কাছে চানতে চাইলে, ‘তিনি কথা বলতে রাজি হননি কৌশলে এড়িয়ে যান।’


এ ক্যটাগরির আরো খবর..