অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নেই।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে রয়েছেন ২১ জন উপদেষ্টা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।