অনিশ্চিত অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক: বক্সিং ডে টেস্টে চোটের কারণে জেমস অ্যান্ডারসনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার কাল্ফের চোটে ভুগছেন।

গত সোমবার ডান কাল্ফে টান পড়ে অ্যান্ডারসনের। মঙ্গলবার স্ক্যান করা হয়। এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মেডিক্যাল স্টাফ স্কানের রিপোর্ট পর্যালোচনা করা অ্যান্ডারসনের খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

সেটা জানতে অবশ্য অপেক্ষা করতে হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আর বক্সিং ডে টেস্ট ডারবানে শুরু হবে আগামী শনিবার। যদি স্ক্যানে জটিল সমস্যা ধরে পড়ে তাহলে বক্সিং ডে টেস্টে অ্যান্ডারসনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবে না ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে টেস্ট সর্বোচ্চ উইকেট (৪২৬) শিকারি অ্যান্ডারসন গত অ্যাশেজের শেষ দুই টেস্টেও চোটের কারণে মাঠে বাইরে ছিলেন। তবে সম্প্রতি আরব আমিরাত সফরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ওভার প্রতি দুইয়েরও কম রান দিয়ে ১৩ উইকেট নেন ৩৩ বছর বয়সি এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনিই।

শেষ পর্যন্ত বক্সিং ডে টেস্টে অ্যান্ডারসন খেলতে না পারলে কপাল খুলতে পারে ক্রিস ওকসের। ইংল্যান্ডের চারজনের পেস আক্রমণে স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও বেন স্টোকসের সঙ্গী হতে পারেন সবশেষ ২০১৪ সালের আগস্টে টেস্ট খেলা ওকস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।