অনাথ শিশুদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -সমাজকল্যাণ মন্ত্রী

অনাথ শিশুদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -সমাজকল্যাণ মন্ত্রী

দেশের প্রতিটি শিশু যাতে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠে সে লক্ষ্যে সরকার কাজ করছে। দুস্থ ও অনাথ শিশুদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।

মন্ত্রী বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদেরকে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। সরকার অনাথ শিশুদের জন্য সরকারি শিশু নিবাসে শিক্ষা ও বসবাসের উপযুক্ত পরিবেশে বেড়ে উঠার ব্যবস্থা করেছে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করতে এ প্রতিষ্ঠানসমূহে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শিশু নিবাসের পরিসর বাড়ানোর জন্য কাজ করছে। আগামীতে নিবাসীরা আরো উন্নত পরিবেশে এখানে বেড়ে উঠবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।