অনলাইনে একুশে বইমেলা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ

অনলাইনে একুশে বইমেলা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বইঅনলাইনবিডিডটকম’ আয়োজিত এক অনলাইন বইমেলা উদ্বোধন করেন। আয়োজক সংস্থার কর্ণধার রবীন আহসান এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

          বিশ্বব্যাপী করোনা মহামারির প্রেক্ষাপটে অনলাইন বইমেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়িত হওয়ার ফলেই আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই বইমেলা আয়োজন সম্ভব হয়েছে। সমগ্র বিশ্ব মহামারিতে থমকে গেলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেমে থাকেনি, বিশ্বের মাত্র ২২টি দেশ যারা ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, তাদের মধ্যে আমরা তৃতীয় স্থান অধিকার করেছি।’

          বই পড়াকে উৎসাহিত করে তথ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য, আজকের শিশু-কিশোর-তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস আগের মতো নেই। এই বই মেলা সেই অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে এবং মানুষের মাঝে দেশাত্মবোধ- মমত্ববোধ জাগ্রত করতে এবং নিজেদের বীরত্বগাথাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে।

          অনুষ্ঠানশেষে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি’র নেতিবাচক মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি’র অভিযোগ গতানুগতিক। স্থানীয় নির্বাচনে এদেশে এবং প্রতিবেশী ভারতে অতীতেও সবসময় ছোটখাটো নানা ঘটনা ঘটেছে, যা কখনই কাম্য নয়। তবে সে তুলনায় এবারের নির্বাচন অনেক ভালো হয়েছে। আর বিএনপি’র কাছে প্রশ্ন, তারা তাদের সাংগঠনিক দুর্বলতার দায় সরকারের ওপরে চাপাবেন, না কি নিজেদের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।