পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে নিয়ে অখণ্ড ভারত গড়ব -বিজেপি মহাসচিব

অখণ্ড ভারত গড়ার উদ্দেশ্যে আমরা কাজ করছি। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা অখণ্ড ভারতের উদ্দেশ্যে নেওয়া প্রথম পদক্ষেপ আর আগামী পদক্ষেপ হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে নেয়া। বলেছেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় মহাসচিব রামমাধব।

শনিবার বিজ্ঞান ভবনে ছাত্র সংসদের প্রতিনিধিদের সম্বোধিত করার সময় এসব কথা বলেন।

ছাত্র সংসদের এক প্রতিনিধি জানতে চাইলে অখণ্ড ভারতের স্বপ্ন কখন বাস্তবায়িত হবে? উত্তরে তিনি বলেন, “পর্যায়ক্রমে এই স্বপ্ন পূরণ হবে। সর্বপ্রথম হল, জম্মু কাশ্মীর একটি সীমার মধ্যে আবধ্য ছিল, কিন্তু এখন সম্পূর্ণ ভাবে সেই সীমা উঠে গেছে, আর ভারতে মুখ্যধারার সাথে মিশে গেছে জম্মু কাশ্মীর।

বিজেপির নেতা বলেন, আমাদের আগামী লক্ষ্য হল যেই ভারতীয় জমি পাকিস্তান দখল করে রেখেছে সেটা ফেরত নেওয়া। উনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার প্রস্তাব ১৯৯৪ সালে সংসদে পেশ হয়েছিল। আপনাদের জানিয়ে দিই, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, দরকার পড়লে প্রাণ পর্যন্ত দেব, কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে নিয়েই ছাড়ব।

উইকিপিডিয়ার তথ্যনুসারে, ১৯৪৭ সালের ভারত বিভাজন-এর সময় মহারাজা হরি সিং এর নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর (পূর্বতন করদ রাজ্য) স্বাধীন রাষ্ট্ররূপে অবস্থানের ইচ্ছা প্রকাশ করেন। সে সময় রাজার বিরুদ্ধে গড়ে ওঠা এক বিদ্রোহকে উস্কানি দেয় পাকিস্তান। পাকিস্তানের মদতপুষ্ট বাহিনী কাশ্মীরের পশ্চিমাংশের দখল নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।