× Banner
সর্বশেষ
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ঝিনাইদহ মহেশপুরে ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ, আটক-২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ৭ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে । এ সময় ২ধর্ষককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

এলাকাবাসী জানান, বুধবার রাতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সবদুল হোসেনের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী প্রকৃতির ডাকে সাড়াদিয়ে বাইরে বের হলে একই ইউনিয়নের সড়াতলা গ্রামের তিন ধর্ষক তাকে ধরে বাড়ীর পাশে কলা খেতে নিয়ে ধর্ষন করে।

এ সময় মেয়েটির চিৎকার শুনে পাড়া-প্রতিবেশিরা এসে ধর্ষক সড়াতলা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাহাবুল ইসলাম শান্তি (২০) সুজন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২১) কে আটক করতে পারলেও আরো এক ধর্ষক পালিয়ে যায়। পরে মহেশপুর থানা পুলিশ ২ধর্ষক কে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদ হোসেন খান জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। ধর্ষনের ঘটনায় ২জন কে আটক করা হয়েছে। আটকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আমি এখনও পর্যন্ত ঘটনাস্থলে আছি। আর ধর্ষিত মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..