× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

আজ বেলা ১১টায় শুরু হবে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মাহমুদুল হাসান আবির নামে ছাত্রলীগের এক নেতার গানের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের অনুষ্ঠান শুরু হবে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমা লোচনা।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় শুরু হবে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে রংপুরভিত্তিক ‘টংয়ের গান’ নামের একটি ব্যান্ড। ‘টংয়ের গান’-এর প্রতিষ্ঠাতা সদস্য নিষিদ্ধ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপধর্মবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আবির।

সোমবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। আবুবক্কর নামে এক সাংবাদিক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতার গান দিয়ে শুরু হবে ৩৬ জুলাই উদযাপন! জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পাশাপাশি ও অংশীজনদের সঙ্গে এর চেয়ে পরিহাস হতে পারে না।

তিনি বলেন, আগামীকাল ৩৬ জুলাই উদযাপন। নতুন স্বাধীনতার বর্ষপূর্তিতে, যে আনন্দে রাজধানীসহ গোটা দেশ মেতে উঠবে। এই আয়োজন শুরুই হবে সকাল ১১টায় ‘টং-এর গান’-এর পারফর্ম্যান্স দিয়ে। আমার জানার ইচ্ছে, এই সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন? যদি তাই হয়, তাহলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই আয়োজনের শুরুটা।

অত্যন্ত দুঃখ, পরিতাপ ও ক্ষোভের সাথে জানাই উপদেষ্টা আসিফ মাহমুদ কীভাবে তিনি এই সিলেকশন করেছেন? জেনে বুঝেই নাকি এটা অন্য সংগঠন মনে করে?


এ ক্যটাগরির আরো খবর..