২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহের অবসান ঘটানোর প্রতিশ্রুতি বিশ্বনেতাদের -মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

নারী ও শিশু-সহ দেশের সর্বস্তরের মানুষ বাল্যবিবাহ প্রতিরোধ করতে সোচ্চার এবং ঐক্যবদ্ধ হয়েছে। এছাড়া জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে বিশ্বনেতারা ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে। বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বাল্যবিবাহ নিরোধ উদ্যাপন উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এছাড়া বাল্যবিবাহ নিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে আজ দেশব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয়ভাবে বাল্যবিবাহ নিরোধ দিবস পালনের লক্ষ্যে একযোগে দেশের সকল জেলা-উপজেলায় সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধনে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করে।

মানববন্ধনে আরো বক্তৃতা করেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা ও বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম ও বাংলাদেশে শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী-সহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।