× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

১০ জেলাতেই ২১০৭টি গণকবর-বধ্যভূমি কেন্দ্রের সন্ধান

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ দেশের ১০ জেলাতেই ২ হাজার ১’শ ৭টি গণকবর-বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রের সন্ধান পেয়েছে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র। সকালে বাংলা একাডেমিতে এক সেমিনারে এ তথ্য তুলে ধরেন কেন্দ্রের ট্রাস্টি মুনতাসীর মামুন।

তিনি বলেন, আগের সরকারি হিসেবে সারা দেশে গণহত্যা-গণকবর-বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র ৯’শ ৫টি। নতুন জরিপে নীলফামারি, বগুড়া, নাটোর, কুড়িগ্রাম, পাবনা, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, ভোলা ও নারায়ণগঞ্জেই সরকারি হিসেবের দ্বিগুণ বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে। একাত্তরে গণহত্যার সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে বলেও ধারণা করেন মুনতাসীর মামুন।

সেমিনারে বক্তারা, নতুন এসব বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রগুলো সংরক্ষণের দাবী জানান। এসময় এসব সংরক্ষণের পাশাপাশি ৬৪ জেলায় জরিপে সহযোগিতার আশ্বাস দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।


এ ক্যটাগরির আরো খবর..