× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় দ্রুত সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি ঘোষনা দেওয়া ও আগামী ২ বছরের কর্ম পরিকল্পনা প্রকাশ করা নিয়ে আলোচনা করা হয়।
২৮ ফেব্রুয়ারী ২০২০ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় রাজধানীর টিকাটুলী শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডঃ সোনালী দাস। সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন দে’র সঞ্চালনায় সভায় এজেন্ডা উল্লেখ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস।
এছাড়া মূল বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তথা মহাসচিব ডাঃ এম কে রায়, এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি লায়ন বিমল কৃষ্ণ শীল, সহ সভাপতি সাধন মজুমদার, সাংবাদিক সুভাষ সাহা, বাংলাদেশ  সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট  প্রবীর রঞ্জন হালদার,  যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট উদয় বসাক, ডাঃ হেমন্ত দাস, তথ্য ও প্রকাশনা সম্পাদক অরুন মজুমদার, সহ আন্তর্জাতিক সম্পাদক বিজন সানা,  সহ প্রচার  সম্পাদক গৌতম হালদার প্রান্ত সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃ বৃন্দ।
সভা সদগণের সকলের মতামতের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলো নিন্ম রূপঃ আগামী এক সপ্তাহের মধ্যে সকল জেলা কমিটিগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে কেন্দ্রীয়  নতুন এডহক কমিটির বিষয়ে জানানো। ৬ মার্চ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কোন সম্মেলন নেই, দুর্নীতির দায়ে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির প্ররোচনা থেকে বিরত থাকতে এবং এ সংক্রান্ত যে কোন অনাকাংখিত ঘটনাকে প্রতিহত করার বিষয়ে হিন্দু মহাজোট কর্মীদেরকে সচেতন করা।
সংগঠনের পবিত্র গঠন তন্ত্র যেটিকে কিনা বানিজ্যিক মেমোরেন্ডাম করা হয়েছিল তা সংশোধন করা। ২০২০ সালে উপযুক্ত সময় নির্বাচন করে যত দ্রুত সম্ভব সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি ঘোষনা দেওয়া ও আগামী ২ বছরের কর্ম পরিকল্পনা প্রকাশ করা।


এ ক্যটাগরির আরো খবর..