আশাশুনির মানিকখালি ব্রীজের বাইপাস সড়কে স্ট্রিট লাইট উদ্বোধন

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি, সাতক্ষীরা: আশাশুনির মানিকখালি ব্রীজের বাইপাস সড়কে স্ট্রিট লাইট উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান।

আশাশুনি উপজেলা সদর টু পাইকগাছা ভাইয়া বড়দল সড়কের মানিকখালি খোলপেটুয়া নদীর উপর সদ্য সমাপ্ত ঢালাই ব্রীজ নির্মিত হয়েছে। খেয়া পারাপার ব্যবস্থা প্রায় ৫/৬ মাস পূর্বে শেষ হয়ে ব্রীজের উপর দিয়ে উপজেলার ৫/৬ টি ইউনিয়ন তথা পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সহজ ও সুন্দর পথ হলো বাইপাস সড়ক হয়ে ব্রীজ পার হওয়া। দিনের ২৪ ঘন্টাই এ পথে মানুষ বিভিন্ন যানবহনে চলাচল করে থাকে। রাতে লাইটিং ব্যবস্থা না থাকায় চলাচলকারী মানুষ ছিনতাই ও দূর্ঘটনার আতঙ্কে থাকেন এবং প্রায় সড়ক দূর্ঘটনা ঘটতে থাকে।

এসব সমস্যার কথা ভেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম কাবিখা/কাবিটার বরাদ্ধ থেকে এ ব্রীজের দু’ধারে বাইপাস সড়কে একাধিক ট্রিট লাই বরাদ্ধ দিয়েছেন। সরকারের ২০১৯-২০২০ অর্থ বছরে প্রধান মন্ত্রী শেখ হাসনার অঙ্গিকার ঘরে বাইরে বিদ্যুতের পরিবর্তে বিকল্প বিনামূল্যে সোলারে আলোকিত করা। রোববার দুপুরে ইডকল সংস্থার নির্মানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তদরকিতে ব্রীজের দু’পাশে বাইপাস সড়কে এ সব স্ট্রিট লাইট স্থাপন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সাধারণ সম্পাদক সমীর রায়, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, সাবেক মেম্বর মঙ্গল চন্দ্র মন্ডলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এদিন আপাতাত ব্রীজের দু’পাশে ৪টি স্ট্রীট লাইট স্থাপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।