× Banner
সর্বশেষ
প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, অতীতের বিভিন্ন অনিয়ম ও দুর্বলতা কাটিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫০ থেকে ১০১-এ উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই ১০১ শয্যায় উন্নীতকরণের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং প্রকল্পের কাজ এগিয়ে যাবে।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান, ওষুধ ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের সংরক্ষণে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধসহ কয়েকটি অনিয়ম তাঁর নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পাশাপাশি মন্ত্রী নিকটবর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন এবং সেখানে স্বাস্থ্যসেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..