× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বর্ণদ্বীপে আটক ৪৭ রোহিঙ্গাকে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ

admin
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
স্বর্ণদ্বীপে আটক ৪৭ রোহিঙ্গাকে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ

নোয়াখালী প্রতিনিধি-  নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে আটক ৪৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় ভাসানরচর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১০জন পুরুষ,১২জন মহিলা ও ২৫জন শিশু রয়েছে। তারা আব্দুল হামিদ (৩২), মহছেনা (২৮) জান্নাতআরা (১১) ইসমত আরা ( ৬) সাদিয়া আক্তার (৪) শওকতআরা (৯ মাস) সোনা আহাম্মদ (২৯) মো.ওসমান (৯) নুরু বেগম (৩০) সেনোয়ারা (২০) মিনু য়ারা (৩) সামছু আলম (৩৫) নজরুল ইসলাম (৩০) আয়েশা বেগম (২৯) আব্দুল্লাহ (৮) আব্দুর রহমান (৬) জান্নাতুল ফেরদৌস (৩)   শাহানা (১৭) মো.জাহিদ হোসেন (২৭) নুরু বেগম (২২) মো.হামিদ হোসেন (৯) মো.কামাল হোসেন (৮) আছমা বিবি (৪) রিশমা বিবি (৩) রুপবাহান (৬৩) আমির হোসেন (৩০) নবীন সোনা (২৮) সৈয়দ নুর (১০) পারভিন আক্তার (৭) তসমিন আরা (৫) জয়নাল (৩২) মরজিনা (৩০) পারভিন আক্তার (২০) ইমমান হোসেন মাহমুদ (১২) মো.নয়ন (১৩) আছমা (৭) তাসকিন (২) রহমত উল্যা (৩৫) রুজিনা (২৫) মো.আলী (১৯) সহ ৪৭জন রোহিঙ্গা।

বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কোস্টগার্ডের একদল সদস্য তাদেরকে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ করে। এর আগে, গতকাল মঙ্গলবার সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে অবহিত করে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৭ রোহিঙ্গাকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প অফিসে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন।

এসপি আরো জানান, গত ৩ অক্টোবর ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ থেকে রোহিঙ্গা ৪৭জন রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ার সময় হাতিয়ার স্বর্ণদ্বীপ নামক স্থানে পৌঁছলে পলায়নে সহায়তাকারী বোট মাঝি মল্লা পলায়নকৃত রোহিঙ্গাদেও রেখে চলে যায়। পরবর্তীতে গতকাল মঙ্গলবার ৪৭ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে বলে সংবাদ পাওয়া যায়। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে তাদেরকে আটক করে ট্রিপলআরসি অফিসে নিয়ে আসা হয়।


এ ক্যটাগরির আরো খবর..