× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

স্ত্রী গরম তেলে ঝলসে দিলো স্বামীকে

admin
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০১৬

সাভার প্রতিনিধিঃ রাজধানী ঢাকার সাভার পৌর এলাকায় তালবাগে দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে গরম তেল দিয়ে ঝলসে দিয়েছে তার স্ত্রী। ঝলসে যাওয়া স্বামীর নাম ইউসুফ জামিল ওরফে বাবু (৩০)। এ ঘটনার পর থেকে স্ত্রী আসমা আক্তার (২৬) গাঢাকা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে জামিলকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী গ্যাসের চুলায় কড়াইয়ে তেল গরম করে স্বামীর মুখে ও শরীরের বিভিন্ন অংশে ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে তার মুখমণ্ডলসহ শরীরে ও মাথার নিচের অংশ ঝলসে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে স্ত্রী গাঢাকা দিয়েছে। আহত ইউসুফ জামিল সাভারে স্যানিটারি কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন। তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..